আসবাবপত্র ও সরঞ্জাম পেলো রাঙ্গামাটি মহিলা ক্রীড়া সংস্থা


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৮ পিএম, ২০২০-০৯-০২

আসবাবপত্র ও সরঞ্জাম পেলো রাঙ্গামাটি মহিলা ক্রীড়া সংস্থা

০২ সেপ্টেম্বর(বুধবার) রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম প্রদান করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী রায় পান্নি, সদস্য বিনাপ্রভা চাকমা এবং সংস্থার কোচ ও খেলোয়াড়বৃন্দ। 

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তিনি বলেন, সকল স্তরের মানুষের আন্তরিকতা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কারণে উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধূলার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা নারীদের ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখলেও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধানে তিনি প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান এবং সংস্থার অফিস ভবন আধুনিকায়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।